কক্সবাজারের উখিয়ায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চার জন নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আজ শনিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে উখিয়ার হিজলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ৩ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন উখিয়ার পাগলির বিল গ্রামের সালমা খাতুন (৪৫) স্বামী মৃত জয়নাল উদ্দিন একই এলাকার আনোয়ারুল ইসলাম (২৫) পিতা গুরা মিয়া ও রামু উপজেলার ফতেখারকুল গ্রামের বিধুধর (৪০) পিতা মনিন্দ্র ধর।
উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মহি উদ্দীন মহিন জানান, সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। আহত রামু উপজেলার গর্জনিয়া এলাকার সিকদার নুরুল আলমের ছেলে হাবিব উল্লাহ (৩০)। তার অবস্থা আশাংকাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এতে চার যাত্রী নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশগুলো সুরতহাল করে মর্গে পাঠানোর পক্রিয়া চলছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।